১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিদিনের ডেস্ক॥
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে জানুয়ারির তৃতীয় সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে।বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপদেষ্টা এ তথ্য জানান।
তৌহিদ হোসেন বলেন, আমি চীনে যাচ্ছি, আমাকে নিমন্ত্রণ করেছে। আমি যাচ্ছি সেখানে। আমাদের যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে আলাপ-আলোচনা করব। কী ইস্যু আছে আমি সেগুলো এখন বলব না।
তিনি বলেন, পররাষ্ট্রসচিব একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আহ্বান করেছে, সেখানে আমরা আলোচনা করব কী কী অর্জন হওয়ার মতো বিষয় রয়েছে। আর কী কী বিষয়ে তাদের কাছ থেকে সমাধান পেতে পারি।
কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে, আগামী ২০ জানুয়ারি দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করতে বেইজিং সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়