রেজাউল করিম,লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় ১৬ দলীয় সরদার নাজমুল হাসান টগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে স্থানীয় ইতনা স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলায় বিজয়ী হয় অভয়নগর নওয়াপাড়ার টু ব্রাদার্স স্পোটিং ক্লাব। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় । জানা গেছে , ইতনা ইউনিয়নবাসীর আয়োজনে উপজেলার ইতনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সরদার নাজমুল হাসান টগর স্মৃতি ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শনিবার বিকালে স্থানীয় ইতনা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে স্থানীয় ইতনা স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহন করেন অভয়নগর নওয়াপাড়ার টু ব্রাদার্স স্পোটিং ক্লাব ও নওয়াপাড়ার টু ব্রাদার্স ও গোপালগঞ্জের রয়েল স্পোটিং ক্লাব। খেলায় চ্যাম্পিয়ন হয় নওয়াপাড়ার টু ব্রাদার্স স্পোটিং ক্লাব এবং রানার্সআপ হয়েছে গোপালগঞ্জের রয়েল স্পোটিং ক্লাব। খেলা শেষে অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যারয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, টগরের সহধর্মীনি মাহফুজা হক সীমা অংশগ্রহনকারী দুই দলকে পুরস্কার হিসেবে দুটি ফ্রিজ তুলে দেন।

