১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় মোটরসাইকেল থামিয়ে কুপিয়ে টাকা ছিনতাই

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় বাগদার পোনা ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পোনা বিক্রি করে ফেরার পথে ইউনুস খা উপজেলার লতার হাড়িয়া ব্রীজের উপর পৌছালে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। জানা যায়, পোনা ব্যবসায়ী ইউনুছ খা ঘটনার দিন সবুজ মৎস্য খামারে বাগদা পোনা বিক্রি করে মটর সাইকেল বাড়ী ফিরছিল। ঘটনার সময় ব্রীজের উপর পৌছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ কর মটর সাইকেল থামায়। কোন কিছু বুঝো উঠার আগেই তাকে থামিয়ে মাথায় দারালো দা দিয়ে কুপিয়ে মারাত্ম জঙম করে।এলোপাতাড়ি মারপিট, জামা প্যান্টা ছিড়ে বিবস্ত্র করে এবং তার কাছে থাকা নগদ ৩৫ হাজার ৩’শ টাকা ছিনিয়ে নেয়। এসময় ‌তার ডাক চিৎকারে আশেপাশের লোক ছুটি আসলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। উপস্থিত লোকেরা ইউনুসকে রক্তাক্ত যখম অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। এবিষয় ইউনুসূর কাছে জানতে চাইলে তিনি বলেন,স্থানীয় ক্লিনটন বিশ্বাস,শিবপদ সরদার,সত্যরজ্ঞন সরদার,ও শিশির সরকারসহ অজ্ঞাতদের নামে থানায় একটি এজার দাখিল করেছি কিন্তু এখনও মামলাটি এজার করা হয়নি। এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়