৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ মহিউদ্দীন,ঝিনাইদহ
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি আলাউদ্দিন আল মামুন, এ কে এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহিদুল ইসলাম জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. জিয়াউল ইসলাম ফিরোজ, এ্যাড. আব্দুল আলিমসহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম। বক্তারা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। সেই সাথে তার আদর্শকে বুকে লালন করে বিএনপিকে সামনে দিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেতার ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়