৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

ট্রেনে আগুন: চিকিৎসাধীন ৮ জনের কেউ শঙ্কামুক্ত নন

প্রতিদিনের ডেস্ক
রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ আট রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে। কেউ এখনও ঝুঁকিমুক্ত নন।শনিবার (৬ জানুয়ারি) ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আমাদের এখানে ভর্তি আছেন আট জন। তাদের শরীরের কম অংশই পুড়েছে। কারও ৯, কারও ৮ শতাংশ। অনেকের বাইরে পোড়েনি। সবচেয়ে বিপজ্জনক হলো, তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। তাদের অনেকের ভেতরে অসুবিধা আছে, ম্যানেজ করতে সময় লাগবে।’
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘কোনও রোগী এখনও ঝুঁকিমুক্ত নয়। যতক্ষণ পর্যন্ত তারা বাসায় না যাবেন, তাদের আমরা আশঙ্কামুক্ত বলতে পারি না। যখনই তারা ভালো হয়ে যাবেন, তাদের যে মানসিক ট্রমা– আমি দেখলাম, একটা শিশু ভয় পাচ্ছে; চিৎকার শুনে ভয় পায়। রোগীরা আতঙ্কিত। এ আতঙ্ক কবে কাটবে, এটা বলা যায় না। এটার দীর্ঘমেয়াদি চিকিৎসার দরকার।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়