২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

তাশফীয়া কাফীর কবিতা: অভিশাপ

প্রতিদিনের ডেস্ক:
ধরো তুমি দাউদাউ করা আগুনে
সরল দুই পায়ে দাঁড়িয়ে,
হাজার কোটি মানুষের আর্তনাদে
তুমি একা বটগাছের মতো স্থির।
তুমি শিখার ধোঁয়াকে ভাবলে বর্ষার আকাশ
কমলা আগুনকে ভাবলে সমুদ্রের ঢেউ,
উত্তাপ তোমার কাছে এই পৃথিবীর নির্মল বাতাস
মানুষগুলো সূর্যমুখীর মতো!
এত অনিষ্ট হলো যে যাওয়ার পর
যে আগুন উত্তাপ কিছুই চিনতো না
সে চিনতো ঢেউ, চিনতো শুধু বর্ষা
সে কাঁটা চিনতো না, চিনতো শুধুই ফুল।
তারে তুমি আগুন দেখালে,
উত্তাপ চেনালে, শিখার ধোঁয়ায় ওড়ালে।
খোদার হাতে তোমার আখিরাত জেনে
সে চাইলো দুনিয়ায় যেন জাহান্নাম দেখো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়