২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সকালে ঝটপট বানিয়ে ফেলুন ওটস আর ডিমের নাস্তা

প্রতিদিনের ডেস্ক:
সুস্থতার জন্য সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ। দিনের প্রথম খাবারে প্রোটিন ও পুরো খাদ্যশস্য রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সকালের সময়টা এমনিতেই তাড়াহুড়ার সময়। পুষ্টিকর ও ঝটপট নাস্তার জন্য ওটস এবং ডিমের একটি আইটেম বানিয়ে ফেলতে পারেন। খুব কম সময়ে নাস্তাটি বানিয়ে ফেলা যায়। রেসিপি জেনে নিন। ১ কাপ ওটস ভিজিয়ে রাখুন ১ কাপ দুধে। ৫ মিনিট পর এর সঙ্গে মেশান স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, ধনেপাতা কুচি, ১ টেবিল চামচ অলিভ অয়েল ও মোজারেলা চিজ। সামান্য চিলি ফ্লেকস মিশিয়ে প্যানে বাটার গরম করে দুই দিক ভেজে নিন। অনেকটা অমলেটের মতো হবে এটি ভাজার পর। খেয়ে নিন গরম গরম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়