১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

তুরস্ককে এফ-১৬ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিদিনের ডেস্ক
অবশেষে তুরস্কের কাছ এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র। চুক্তির অধীনে তুরস্ক ৪০টি নতুন এফ-১৬ পাবে। ২ হাজার ৩০০ কোটি ডলারের চুক্তির অনুমোদন করেছে ওয়াশিংটন। খবর সিএনএন-এর। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, তুরস্কের সঙ্গে এই চুক্তির ব্যাপারে কংগ্রেসকে জানিয়েছে বাইডেন প্রশাসন। একই সঙ্গে গ্রিসের কাছে ৪০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, চুক্তির অধীনে তুরস্ক ৪০টি নতুন এফ-১৬ পাবে ও দেশটির বহরে থাকা ৭৯টি যুদ্ধবিমান আপগ্রেড করবে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয়া হলেও এখনো লেনদেনের ব্যাপারে সবুজ সংকেত দেয়া হয়নি। ন্যাটোতে সুইডেনের চূড়ান্ত অনুমোদনের তথ্য ওয়াশিংটনে পৌঁছালেই তা শুরু হবে। এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) তুরস্কের পার্লামেন্ট সুইডেনের ন্যাটো সদস্যপদের আবেদন অনুমোদন করেছে। এর ফলে সুইডেনের এখন ন্যাটোর সদস্য হতে আর কোনো বাধা থাকল না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়