ফোল্ডেবলের বাজারে আসছে অ্যাপল

প্রতিদিনের ডেস্ক
বর্তমান সময়ে ফোল্ডেবল ডিভাইস বেশ জনপ্রিয়। অধিকাংশ স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানি এ ক্যাটাগরিতে প্রবেশ করলেও অ্যাপল পিছিয়ে রয়েছে। শিগগিরই এ ক্যাটাগরিতে প্রবেশ করবে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি। ২০২৬ বা ’২৭ সাল নাগাদ নিজেদের প্রথম ফোল্ডেবল ডিভাইস বাজারজাত করতে পারে অ্যাপল—এমন তথ্য পাওয়া গেছে। খবর গিজচায়না।
প্রযুক্তি খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদনের তথ্যানুযায়ী, অ্যাপলের এ ডিভাইসে ৭/৮ ইঞ্চির ইন্টারনাল ডিসপ্লে দেয়া হতে পারে এবং আইপ্যাড মিনির পরিবর্তে এটি বাজারে প্রবেশ করবে। নতুন এ ডিভাইসে কোন ধরনের ডিসপ্লে ব্যবহার করা হবে সেটি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। চলতি বছর আইপ্যাড প্রো লাইনআপে ওএলইডি প্যানেল ব্যবহারের কথাও রয়েছে।
নতুন ফোল্ডেবলে কোন ডিসপ্লে ব্যবহার করা হবে এবং এটি কারা তৈরি করবে সেটি নিয়েও গুঞ্জন চলছে। ফোল্ডেবল ডিভাইস বাজারজাত ও প্রযুক্তির ব্যবহারে দক্ষিণ কোরিয়ার স্যামসাং অনেকটাই এগিয়ে। সেদিক থেকে ধারণা করা হচ্ছে অ্যাপল হয়তো স্যামসাংয়ের ডিসপ্লে ব্যবহার করবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়