১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

অল্প বয়সে বিয়ে মানে মেয়েকে আগুনে ফেলা: জেলা প্রশাসক

মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
আপনারা নিজেদের স্বার্থে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিবেন না। অল্প বয়সে বিয়ে দেয়া মানে, ওই মেয়েকে আগুনে ফেলে দেবার সমান। আপনারা নিজেরা চেস্টায় আয় করে মেয়েদের লেখা-পড়া করান। মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুরের শেরখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষন, প্রশিক্ষন সামগ্রী বিতরণ ও অভিভাবক সমাবেশে অভিভাবকদের উদ্দেশ্যে এ কথা বলেন, ঝিনাইদহের জেলা প্রাশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উছেন মে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহের বিআরডিপির উপপরিচালক মুক্তার হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম, প্রধান শিক্ষক আক্কাস আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন,সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) আল-আমিন। উপজেলার দরিদ্র মহিলাদের জন্য সম্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ( ইরেসপ্র) এ সমাবেশের আয়োজন করেন। পরে জেলা প্রশাসক প্রশিক্ষাণার্থীদের হাতে প্রশিক্ষন সামগ্রী তুলে দেন। এরপর তিনি উপজেলা অফিসার্স ক্লাবের এক মতবিনিময় সভায় যোগ দেন। আলোচনা করেন, বাল্যবিবাহ, আত্মহত্যা, জঙ্গিবাদ, আইনশৃংঙ্গা বিষয় নিয়ে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, মসজিদের ঈমাম, জনপ্রতিনিধিরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়