৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আশাশুনিতে ১২টি কচ্ছপ জব্দ উপজেলার পুকুরে অবমুক্ত

আশাশুনি প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে বাজারে বিক্রয়কালে ১২টি কচ্ছপ জব্দ করে পুকুরে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বিকেলে কচ্ছপগুলো উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় বাজারে অভিযান চালিয়ে কচ্ছপগুলো জব্দ করেন উপজেলা বন কর্মকর্তা মো. আওছাফুর রহমান।তিনি জানান, মহিষকুড় বাজারে কচ্ছপ বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে গেলে বিক্রেতা একটি নেটের ব্যাগে ১২টি কচ্ছপ রেখে পালিয়ে যান। তাৎক্ষণিক কচ্ছপগুলো হেফাজতে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের পুকুরে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়