৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিশ্বকাপ উন্মাদনায় কোন দলের পক্ষে পড়শী

প্রতিদিনের ডেস্ক:
বিশ্বজুড়ে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের ঢেউ লেগেছে বাংলাদেশেও। মাঠে গড়ানোর পর থেকেই পছন্দের দল নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে তীব্র উচ্ছ্বাস, চলছে কথার লড়াই। সাধারণ দর্শক থেকে শুরু করে তারকারাও নিজেদের প্রিয় দলের পক্ষে সরব অবস্থানে রয়েছেন।বিশ্বকাপের এবারের আসরে ব্রাজিল নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় ভক্তরা। প্রথম ম্যাচের আগেই দলটি নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শীও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা ছবি প্রকাশ করে পড়শী লিখেছেন, ‌‘শুভকামনা ব্রাজিল।’
পোস্টের মন্তব্যঘরে তিনি নিজের ফুটবল খেলার একটি ভিডিওর লিংকও শেয়ার করেন। এর আগে বিশ্বকাপ ঘিরে আরও বেশকিছু পোস্টে তিনি ভক্তদের নজর কাড়েন। এক পোস্টে ফুটবল খেলার অভিজ্ঞতা শেয়ার করে তিনি লেখেন, ‘এই প্রথম ফুটবল খেললাম। তবুও নেইমারের মতো আমাকেও ফেলে দিল।’আরেকটি পোস্টে ব্রাজিল জার্সি পরা ছবি দিয়ে তিনি ভক্তদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, ‘তাহলে এবার বিশ্বকাপে কে কোন দল? আমাকে দেখে কোন দলের লাগছে?’এদিকে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জুন দিবাগত রাত ৪টায় মরক্কোর বিপক্ষে। তবে সেই ম্যাচে দলের অন্যতম তারকা নেইমারকে পাচ্ছে না ব্রাজিল শিবির।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়