২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

গুম হওয়া নেতাদের পরিবারের মাঝে রমজানের উপহার বিতরণ বিএনপির

প্রতিদিনের ডেস্ক:
বিভিন্ন সময় গুম হয়ে যাওয়া নেতাকর্মীদের পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি।সোমবার (১১ মার্চ) ঢাকা- ১৬ আসনের পল্লবী রূপনগর থানার গুম হওয়া পরিবারের স্বজনদের বাসায় রমজানের উপহার সামগ্রী দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল হক।গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, গত ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টন কেন্দ্রীয় কার্যালয় সামনে পুলিশের গুলিতে নিহত পল্লবী থানা স্বেচ্ছাসেবকদলের নেতা মরহুম মকবুল হোসেন পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র রমজানের এ উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় আমিনুল হক বলেন, আওয়ামী সরকার দেশের গণতন্ত্র, অর্থ লুটপাট, মানুষের ভোট ও ভাতের অধিকার ধুলিস্যাৎ করে দিয়েছে। যারা গণতন্ত্র হত্যা করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, যারা বিচার বিভাগকে কুক্ষিগত করেছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তারা এই দেশকে মেরামত করতে পারবে না। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে এই মুহূর্তে জনগণের সরকার প্রয়োজন।
সরকারের কিছু অসাধু সিন্ডিকেটের কারসাজিতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে উল্লেখ করে আমিনুল হক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন এখন বিপন্ন। এর থেকে জনগণ মুক্তি চায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়