২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে চোরাই মটরসাইকেল সহ আটক ১

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগরে পুলিশের অভিযানে একটি চোরাই মোটরসাইকেল সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় চুরির অভিযোগে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের বিশেষ একটি টিম আজ ১১ মার্চ সোমবার রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে ৬১ নং ভেটখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ইটের রাস্তার উপর মোবাইল টাওয়ারের পাশে, ১টি রেজিষ্ট্রেশন বিহীন হিরো স্পিলিন্ডার ১০০ সিসি মোটরসাইকেলসহ আসামি আলমগীর হোসেন আলম (৩৮)কে গ্রেফতার করে। ধৃত আসামি আলমগীর হোসেন আলম উপজেলার বড় ভেটখালী গ্রামের মোঃ মুনজুর হোসেনের ছেলে। এই বিষয়ে শ্যামনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়