২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আশাশুনিতে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

জগদীশ সানা, আশাশুনি
আশাশুনিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার শুভ উদ্বোধন করা হয়। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রযুক্তি প্রদর্শণের মাধ্যমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেলার আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস,এম এনামুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, উপসহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ। মেলায় ১০টি স্টলে নানা প্রযুক্তি প্রদর্শণ ও গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের মাধ্যমে কৃষকদের সচেতন করা ও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। আগামী বুধবার পর্যন্ত মেলা চলবে। অতিথি বর্গ মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং বিস্তারিত অবহিত হন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়