জগদীশ সানা, আশাশুনি
আশাশুনিতে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ই মার্চ গণহত্যা দিবস এবং ২৬ই মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূর। প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, ডাঃ এস এম আতাহার আলী, নির্বাচন কর্মকর্তা আলী সোহাল জুয়েল, ইঞ্জিনিয়ার নাজিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, এসআই আব্দুর রহিম, একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, আবু দাউদ ঢালী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল, উপসহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, সাংবাদিক বিএম আলাউদ্দীন প্রমুখ।

