২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

রমজানে শরণখোলা উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে বাজার মনিটরিং করলেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম তখন সাথে ছিলেন শরনখোলা থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান রায়েন্দা বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান বাবুল কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল ফয়সাল। শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম মুদির দোকান,ফলের দোকান, খাবারের দোকানে খাবারের মেয়াদ খাবারে কোন ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার সহ খাবার দ্রব মাপার যন্ত্র সহ সব কিছু দেখেন । মুদির দোকান খাবারের দোকান মনিটরিং করার পর মাছের ও সবজির বাজারে পচা মাছ বিক্রি বেশিদামে বিক্রি মাপে ঠিক আছে কিনা তা যাছাই করেন। বাজার মনিটরিং এর সময় কোন ব্যবসায়িকে কোন ধরনের জরিমানা না করে তাদেরকে ভোক্তা অধিকার আইন মনে চলতে বুঝিয়ে বলা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়