প্রতিদিনের ডেস্ক
মা হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীত তারকা সানিয়া সুলতানা লিজা। সুখবরটি দিয়েছেন তিনি নিজেই। বিয়ের দুই বছরের মাথায় মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন এই তারকা শিল্পী। লিজা এখন দেশের বাইরে অবস্থান করছেন। স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে বেশ সুখেই কাটছে তার দিনকাল। এদিকে লিজার বেবি বাম্পের দুটি ছবি গত সোমবার সামাজিক মাধ্যমে পোস্ট করে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী লিখেছেন, পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন ওকে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারকে বিয়ে করেন লিজা। গত নভেম্বরে প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর।
অনেকটা চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে সারেন তারা।

