প্রতিদিনের ডেস্ক
আসছে এপ্রিলের ২৭ তারিখ বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন। এ নির্বাচন নিয়ে চিত্রনায়িকা মুনমুন নিজের চাওয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্রের অনেক শিল্পীরা আজ কর্মহীন। আমার একটি মাত্রই চাওয়া এই কর্মহীন শিল্পীদের যেন কর্মের ব্যবস্থা করে দেয় পরবর্তী শিল্পী সমিতির কমিটি। একজন শিল্পী হিসেবে প্রাপ্তি হলো দেশের মানুষের ভালোবাসা। তবে সরকার থেকেও এর স্বীকৃতি পাওয়া যায় সে ব্যবস্থাও যেন করা হয়।

