ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় এম.বি.এ শেষ করা পিতা-মাতা হারা একমাত্র এতিম/মাওড়া নাতী তনু হাসান (৩০) এর হার্টের ভাল্ব অপারেশনের জন্য আর্থিক সাহায্যের আবেদনসহ মানুষের দ্বারে দ¦ারে ঘুরে বেড়াচ্ছেন নানী রহিমা বেগম। তনু হাসান ঝিকরগাছা পৌরসদরের হাজিরালী গ্রামের মৃত: বোরহান উদ্দিন ও মৃত: আকলিমা খাতুনের একমাত্র ছেলে। পিতা-মাতার মৃত্যুর পর তনু হাসান তার নানী ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারী রহিমা খাতুনের কাছে বড় হয়েছে। নানীর সামান্য বেতনের চাকরীর টাকায় চলেছে তার লেখাপড়া। করেছেন এম.বি.এ শেশ। চলেছে খাওয়া-দাওয়াসহ ভোরন-পোষন। শনিবার সকালে তনু হাসানের নানী ঝিকরগাছা প্রেসক্লাবে এসে অশ্রুসজ্জল চোঁখে স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে সমাজের বৃত্তবানদের কাছে চিকিৎসা সহায়তা চেয়েছেন। এসময় ইতিপূর্বে বিভিন্ন স্থানে করা কয়েকটি আবেদনের ফটোকপিও সংবাদকর্মীদের নিকট জমা দিয়েছেন নানী রহিমা খাতুন। গুরুতর অসুস্থ তনু হাসানের করা এসব আবেদন সুত্রে জানাগেছে, সে লেখাপড়া (এম. বি. এ.) শেষ করার পর টিউশনি করে সংসার চালাতো। কিন্তু হঠাৎ করে বছর খানেক আগে তনু হাসানের হার্টের ছিদ্র ও ভাল্বের সমস্যা দেখা দেয়। নানী রহিমার সহযোগিতায় সেসময় হার্টের অপারেশন করা হয়েছিল। কিন্তু অপারেশনের ০১(এক) বছর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তার একটি ভাল্বের সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে তনু হাসান ঢাকা ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার সুমন্ত কুমার সাহার অধীনে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তনু হাসানকে দ্রুত উক্ত ভাল্বটি প্রতিস্থাপন করাতে হবে। যার আনুমানিক খরচ প্রায় সাড়ে ৬লাখ টাকা। যা দ্রুত জোগাড় করতে বলা হয়েছে। তনু হাসান গত ১৭/০৩/২০২৩ ইং যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের সুপারিশক্রমে প্রধান মন্ত্রী বরাবর আর্থিক সাহায্যেও আবেদন করেন। এছাড়া আকিজ রিসোর্সেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বরাবরও পৃথক একটি আবেদন করা হয়েছে। তবে এসব আবেদনে এখনো কোন সাড়া না পাওয়া যাওয়ায় এবং দ্রুত চিকিৎসা করানোর জন্য তনু হাসানের নানী রহিমা খাতুন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। সাহায্য পাঠানোর জন্য তনু-০১৯৬২-০২৯৮০২, রহিমা খাতুন-০১৭১৭-৭৪১৮৮৫ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন নানী রহিমা খাতুন।

