৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ার নবগঙ্গা ডিগ্রী কলেজের সভাপতির অপসারন দাবি

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রাশিদুল বাসার ডলারের বিরুদ্ধে অনাস্থাসহ অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। শনিবার সকালে লক্ষীপাশাস্থ মধুমতি হেটেলে এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিবি অবিভাবক সদস্য আকরাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অন্য সদস্য আশিকুর রহমান,আল মামুন, ওবায়দুর রহমান। লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার নবগঙ্গা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রাশিদুল বাসার ডলার কলেজের বিগত গর্ভনিং বডি ও বর্তমান গর্ভনিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কলেজের নিয়ম নীতির তোয়াক্কা না করে জুনয়র শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে কর্মচারী নিয়োগ বানিজ্যসহ কলেজের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। বর্তমান সভাপতি ক্ষমতার দাপটে শিক্ষক-কর্মচরীদের সাথে অসদাচরন,কমিটির বিভিন্ন ক্যাটাগরি সদস্যদের কটুক্তি করাসহ অসম্মান করেন। দুর্নীতিবাজ, দুব্যবহাকারী ও কলেজের স্বার্থ পরিপন্থি সভাপতির বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে অভিভাবক সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন ক্যাটাগরীর সদস্যরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রনালয়ের সচিবসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সভাপতির অপসারন দাবি করা হয়। এ ব্যাপারে নবগঙ্গা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রাশিদুল বাসার জানান, আমার বিরুদ্ধে কাল্পনিক ও মিথ্যা অভিযোগ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়