বটিয়াঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে ঝরে গেল প্রধান শিক্ষকের প্রাণ

বটিয়াঘাটা প্রতিনিধি
খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে উমানন্দ পাল (৫০) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটায় উপজেলার আমীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত উমানন্দ পা-ল স্থানীয় কে এ জে ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, উমানন্দ পাল বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে নিজস্ব সবজি খেতে পানি দিতে গিয়েছিলেন। ওই সবজি খেতের পাশে সেচ পাম্পে বিদ্যুতের লাইন দেয়া ছিল। সেচ পাম্পের সঙ্গে সবজি খেতের চারপাশের বেড়ারও বিদ্যুৎ সংযোগ দেয়া ছিল। বেড়ার বিদ্যুতের তার লিক হয়ে যাওয়ায় উমানন্দ খেতে প্রবেশের সঙ্গেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। বটিয়াঘাটা থানার ওসি রিপন কুমার সরকার জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়