২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

পুকুরে ডুবে বাক প্রতিবন্ধি যুবতীর মৃত্যু

হুমায়ন কবির মিরাজ, বাগআঁচড়া
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামে পুকুরে ডুবে রিক্তা খাতুন নামে ২০ বছর বয়সী বাক প্রতিবন্ধী এক যুবতী মারা গেছে। সে ঐ গ্রামের নজরুল ইসলামের একমাত্র মেয়ে। মঙ্গলবার দুপুরে সে তার চাচা কেরামত আলীর পুকুরে গোসল করতে নামে। কিছু সময় পর পুকুরে তার ওড়না ভাসতে দেখে তার ফুফু পুকুরে নেমে তার লাশ খুজে পায়। পরে স্থানীয়রা রিক্তার লাশ উদ্ধার করে তার শরীর থেকে পানি বের করার চেষ্টা করে ব্যার্থ হয়। রিক্তার চাচাতো ভাই সেলিম জানায়, তার ফিটের রোগ ছিলো। তার পরিবারের দাবী গোসলের সময় সে হঠাৎ ফিট হওয়ার কারনে পানিতে ডুবে যায়। কেউ বিষয়টি খেয়াল না করার কারনে তার মৃত্যু ঘটে। তার নাকে মুখে কাঁদা মাখা ছিলো। আছর নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়