১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় কারাগারে সাদেক আলী (৭৭) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যশোর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, কারাগারে বন্দী সাদেক আলী ওইদিন রাত ২টার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হলে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়