১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

উপজেলায় শান্তিপূর্ণ ভোটে উপস্থিতি সন্তোষজনক: কাদের

প্রতিদিনের ডেস্ক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। ভোটার উপস্থিতিও ছিল সন্তোষজনক।বুধবার (৮ মে) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অনেকেই নির্বাচনে অংশ নিয়েছে। বহিষ্কার করেও ঠেকানো যায়নি। স্থানীয় প্রয়োজনে স্থানীয়দের নেতাদের ঠেকানো কঠিন।
কাদের বলেন, উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকেরা বিশেষ করে বিরোধীদল যে বক্তব্য রেখেছে তা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়