আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি চন্দ্র দেবগুরু বৃহস্পতি ও গ্রহপিতা রবির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসবে। সুনাম যশ প্রতিষ্ঠা হাত বাড়িয়ে ধরবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। সামাজিক কাজকর্মে নিযুক্ত হবেন। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবেন। প্রত্যাশা প্রাপ্তির মিলন ঘটবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। নতুন দলিলপত্র আসতে পারে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। অমাবস্যার অন্ধকার দূর হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। শিক্ষার্থীদের দিনটি গর্বের হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন।
মিথুন [২১ মে-২০ জুন]
আয় বুজে ব্যয় করতে হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে। ইলেকট্রনিকস সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
লাইফস্টাইল বদলাবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। পরিবারের নতুন মুখের আগমন ঘটতে পারে। শূন্য পকেট পূর্ণ হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। ব্যাংক ব্যালান্স বাড়বে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
সফলতার সূর্য ফোকাস মারবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। নেশা মদ জুয়া থেকে দূরে থাকুন। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বাড়বে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। জীবন বদলে দেবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। প্রেম বন্ধুত্ব সতর্ক থাকুন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
পিতামাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। হাত বাড়ালেই সফলতা পাবেন। কর্মব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। গৃহবাড়ি ভূসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। শূন্য পকেট পূর্ণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সুখশান্তি সমৃদ্ধির জোয়ার বইবে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
