১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

২৪শে মে আসছে ফারিণের ‘ফাতিমা’

প্রতিদিনের কথা
ছয় বছর আগে ‘ফাতিমা’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সিনেমাটি সম্প্রতি ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতে নেয়। উৎসব ঘুরে আসা ফারিণের এই সিনেমা আগামী ২৪শে মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। জানা যায়, ফাতিমা ও সুবর্ণা নামে দুই মেয়ের জার্নি নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এতে ফারিণ অভিনয় করেছেন ফাতিমা চরিত্রে। বড় পর্দায় অন্য এক ফারিণকে দেখতে পাবেন দেশের দর্শকরা। সিনেমা মুক্তির বিষয়ে ফারিণ বলেন, ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমা ‘ফাতিমা’। এটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতেছে।
এবার দেশে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ভালোই লাগছে বড় পর্দায় আসতে যাচ্ছি ভেবে। আশা করি সিনেমাটি সবাই পছন্দ করবে। সিনেমাটির পরিচালক ধ্রুব হাসান জানান, প্রায় আট বছর আগে শুরু হয়েছিল সিনেমাটির কাজ, মাঝখানে বন্ধ ছিল কিছুদিন। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে সিনেমাটির নির্মাণ শেষ করেন তিনি। ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই, তারিক আনাম খান, ইয়াশ রোহান, শাহেদ আলী সুজন প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়