৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

খুবির অর্থনীতি ডিসিপ্লিনে কোয়ান্টিটেটিভ সোশ্যাল রিসার্চ ল্যাব উদ্বোধন

খুবি সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনে কোয়ান্টিটেটিভ সোশ্যাল রিসার্চ ল্যাব উদ্বোধন করা হয়েছে। আজ ১৯ মে (রবিবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে নামফলক উন্মোচন ও ফিতা কেটে এ ল্যাবের উদ্বোধন করেন। উদ্বোধনের পরে তিনি ল্যাব ঘুরে দেখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খান মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. নাসিফ আহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার অনি। অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ল্যাব উদ্বোধন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। উল্লেখ্য, আনুমানিক ৯ লক্ষ টাকা ব্যয়ে এ ল্যাব তৈরি করা হয়েছে। এ ল্যাবে ৫০টি কম্পিউটার রয়েছে, যার মাধ্যমে সামাজিক বিজ্ঞান সংশ্লিষ্ট গবেষণাকার্য পরিচালনা করা যাবে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়