শ্যামনগরে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে মৃত-১

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপকূলে ঘূর্ণিঝড় রেমালের আঘাত থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের শওকত (৬৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জনাযায়। গত ২৬ মে (রবিবার) সন্ধ্যায় পুত্রবধূ আসমা খাতুনের হাত ধরে যাওয়ার পথে তার মিত্যু হয় বলে জানান আসমা খাতুন।নিহত শওকত ওই ইউনিয়নের নাপিতখালী গ্রামের নরিন মোড়লের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়