প্রতিদিনের ডেস্ক॥
উদ্ভট পোশাকের কারণে সবসময় আলোচনায় থাকেন উরফি জাভেদ। সম্প্রতি নিজের কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। যেখানে দেখা যায় চোখ, মুখ এবং ঠোঁট ফুলে গেছে তার। এ বিষয়ে তিনি জানান, অ্যালার্জির সমস্যার কারণেই এমন হয়েছে। যার জন্য বদলে গেছে চেহারাও! এজন্য চরম অস্বস্তিতে থাকতে হয় তাকে। তিনি বলেন, আমার ইমিউনোথেরাপি চলছে। এরপর যদি আমার মুখ ফোলা দেখেন তাহলে বুঝে নিবেন আমি সেই খারাপ অ্যালার্জির মধ্যে দিয়ে যাচ্ছি।

