আব্দুল মোমিন, কেশবপুর
যশোরের কেশবপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে। উপজেলার প্রতাপপুর-শিকারপুর রোডের রাস্তার বাম পাশ থেকে ৫ জুন ২০২৪ তারিখ বুধবার রাত আনুমানিক ১২ টার পরে মোহাম্মদ শামীম রেজা পিতা মৃত কলিম মোড়লের দুটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। প্রতাপপুর চৌরাস্তা থেকে ঋষিপাড়া রোডে শামীম রেজা গতকাল রাত্রে আনুমানিক ১২টার দিকে তার জমিতে বিদ্যুতের পিলারে লাগানো বিদ্যুতের দুটি ট্রান্সফরমার দেখে বাড়িতে যায় পরের দিন সকাল ৬ টার দিকে জমিতে যেয়ে দেখে তার জমিতে বিদ্যুতের পিলারে লাগানো দুটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। বিষয়টি সাথে সাথে বিদ্যুৎ অফিস কে জানায়। শামীম রেজার দুটি ট্রান্সফরমার বিবরণ একটি ১০ কেবিএ যার নাম্বার -১৭৪২৫২০৩ আর একটি ৫ কেবিএ যার নাম্বার -s০০১৬৭৬৬৮। ঐ একই রাতে প্রতাপপুর গ্রামের অশোক কুমার দাস পিতা মৃত গুরুপদ দাস তার দুটি ট্রান্সফরমার চুরি হয়। অশোক কুমারের তথ্য অনুযায়ী সে রাত ১১ টার দিকে জমিতে যেয়ে তার ট্রান্সফর্মার দেখে বাড়ীতে আসে। অশোক কুমার সকাল ৮ টার সময় জানতে পারে তার ট্রান্সফরমার দুটি চুরি হয়ে গেছে। অশোক কুমারের দুটি ৫ কেবিএ ট্রান্সফর্মার নাম্বার হলো ০০৬০১৯৪ ও ০০৬০১৯৪। তিনি সাথে সাথে মাঠে যেয়ে তথ্যটি বিদ্যুৎ অফিস কেশবপুর কে অবহিত করে এবং কেশবপুর নিউজ ক্লাব প্রতিনিধি কে জানায়। পরে সাংবাদিক ঘটনাস্থল পরির্দশন করে তথ্য সংগ্রহ করেন। কেশবপুর পল্লী বিদ্যুত অফিসের কর্মকর্তাদের অযোগ্যতার এই জাতীয় ঘটনা ঘটতেছে বলে স্থানীয়দের অভিযোগ।
