১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেরিলের তাণ্ডবে লন্ডভন্ড টেক্সাস, ১৩শর বেশি ফ্লাইট বাতিল

প্রতিদিনের ডেস্ক॥
যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল শক্তি নিয়ে আঘাত হেনেছে অতি বিপজ্জনক ঘূর্ণিঝড় বেরিল। এতে তিনজন নিহত হয়েছে। এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বেরিলের তাণ্ডবে হিউস্টনের বৃহত্তম বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে ১৩০০ টিরও বেশি ফ্লাইট। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ২৭ লক্ষাধিক মানুষ।মঙ্গলবার (৯ জুলাই) ভোরে ভারি বৃষ্টি ও তীব্র বাতাসের সঙ্গে টেক্সাসের উপকূলীয় শহর মাটাগোর্ডার কাছে আছড়ে পড়ে হারিকেনটি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় বেরিল দক্ষিণ-পূর্ব টেক্সাসে আঘাত হেনেছে। প্রচণ্ড বৃষ্টি এবং প্রবল বাতাসের ঝোড়ো হাওয়া নিয়ে আঘাত হানা এই ঝড়ে প্রাণ হারিয়েছন কমপক্ষে তিনজন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) বরাতে প্রতিবেদনে বলা হয়, হারিকেন বেরিলের প্রভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই অঞ্চলের ২৭ লাখের বেশি মানুষ। হিউস্টন বিমানবন্দরে বাতিল করা হয়েছে ১৩শর বেশি ফ্লাইট। এর প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা এলাকার জনজীবন। এনএইচসি জানায়, ক্যাটাগরি ওয়ান শক্তিমাত্রায় পরিণত হারিকেন বেরিলের প্রভাবে শহরে বন্যা হতে পারে। এটি স্থানীয় সময় সোমবার দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়ার কথা। মঙ্গলবার এটি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হতে পারে। টেক্সাসের গভর্নরের কার্যালয় বাসিন্দাদের এই ঝড়কে অবমূল্যায়ন না করার জন্য বারবারই অনুরোধ করেছে। টেক্সাসে আসার আগে ক্যারিনীয় দ্বীপপুঞ্জ বেরিল জামাইকা, গ্রেনাডা ও সেন্ট ভিনসেন্ট অতিক্রম করে। তীব্র ঝড়ের আঘাতে এসব স্থানে বহু ভবন ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে; নিহত হন অন্তত ১১ জন। হারিকেনটি ক্যারিবীয় অঞ্চলের মধ্যদিয়ে যাওয়ার পরে দুর্বল হয়ে পড়ে। তবে মেক্সিকো উপসাগরের উষ্ণ পানির ধারা অতিক্রম করে এটি ক্যাটাগরি ওয়ান মাত্রার হারিকেনে পরিণত হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়