১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

প্রতিদিনের ডেস্ক॥
ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে। বুধবার (১০ জুলাই) রেললাইন থেকে অবরোধ তুলে নেওয়ায় বিকেল ৫টা ২০ মিনিট থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা।
বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালী আমতলী রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, শিক্ষার্থীরা রেললাইন থেকে অবরোধ তুলে নেওয়ায় বিকাল ৫টা ২০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই। নির্বিঘ্নে ট্রেন চলাচল করতে পারছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়