এবার সিনেমায় ওরি

প্রতিদিনের ডেস্ক॥
আম্বানিদের পার্টি হোক কিংবা মণীশ মালহোত্রার প্রি-দিওয়ালি পার্টি, বি-টাউনের সব অনুষ্ঠানে হাজির থাকেন ওরহান আত্রামানি বা ওরি। সোশ্যাল মিডিয়াতেও সরব তিনি। এবার তাকে দেখা যাবে সিনেমার পর্দায়! সম্প্রতি জনপ্রিয় মাল্টিপ্লেক্স সংস্থা পিভিআর কয়েকটি ছবি পোস্ট করে। যেখানে দেখা গেছে, ফাঁকা সিনেমা হলে দাঁড়িয়ে রয়েছেন ওরি। আর পর্দাতেও দেখা যাচ্ছে তাকে। তার এই ছবি দেখে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনন্যা পাণ্ডে এবং জাহ্নবী কাপুর।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়