প্রতিদিনের ডেস্ক॥
হাল সময়ের আলোচিত গায়িকা জেফার। একের পর এক গান নিয়ে চমক দেখাচ্ছেন তিনি। এবার কানাডার টরন্টোতে ৩রা আগস্ট একটি শোতে অংশ নিতে যাচ্ছেন তিনি। আশিকেন এন্টারটেইনমেন্ট ও নাসির ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্টের আয়োজনে শোটি অনুষ্ঠিত হবে টরন্টো প্যাভিলিয়নে। জেফার বলেন, দারুণ একটি আয়োজন হচ্ছে। আমার বিশ্বাস বাংলাদেশের প্রবাসীরা উপভোগ করবেন এটি।
