৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে আনসার ভিডিপি কর্তৃক জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
কালিগঞ্জে আনসার ভিডিপি কর্তৃক আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে, প্রতিবছরের ন্যায় এবছর ও ভিন্ন আঙ্গিকে ,জেলা আনসার ভিডিপি কর্মকর্তা নির্দেশে কালিগঞ্জ এ দায়িত্বপ্রাপ্ত আনসার কর্মকর্তা ইমরান খান ও শরীফা খাতুন এর নেতৃত্বে বৃক্ষরোপণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় কালিগঞ্জ উপজেলার ১২টা ইউনিয়ন থেকে আগত মহিলা ও পুরুষ মিলে ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন, কালিগঞ্জ দায়িত্বপ্রাপ্ত আনসার কর্মকর্তা ইমরান খান ও শরীফা খাতুন ১২টি ইউনিয়নের সকল সদস্যের মাঝে ১০০টি বনজ গাছ তুলে দেন, সাথে সাথে কালিগঞ্জ এ দায়িত্বপ্রাপ্ত আনসার কর্মকর্তা ইমরান খান ও শরীফা খাতুন, তাদের বক্তব্যে বলেন, কিভাবে এই গাছ রোপন করতে হবে ও রক্ষণাবেক্ষণ করতে হবে এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। এবং তথ্যগুলো গ্রামের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তারা যাতে নিয়মতান্ত্রিক ভাবে গাছ লাগায় পারে, এবং এই গাছগুলো যাতে মারা না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, প্রতিটি গাছ এক একটি অক্সিজেন ফ্যাক্টরি এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে গাছ আমাদের উপকার করে, এত সুন্দর একটি প্রোগ্রাম ও অতি প্রয়োজনীয় ১০০টি বোনোজো গাছ কালিগঞ্জবাসীকে উপহার দেওয়ার জন্য,কালিগঞ্জবাসী কালিগঞ্জ আনসার ভিডিপি কর্মকর্তাদের ও জেলা কর্মকর্তা এবং সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর এই বিশাল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়