৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নড়াইলে সাপের কামড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের সদর উপজলোর হিজলডাঙ্গা গ্রামে সাপের কামড়ে এ্যানি রায় (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত এ্যানি রায় সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের বিশংকর রায়ের মেয়ে এবং নড়াইল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। নিহত এ্যানি রায়ের কাকা স্বপন রায় জানান, রোববার রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে এ্যানি। রাত ২টার দিকে এ্যানি বিছানা থেকে জেগে ওঠে বাবা-মাকে বলে তাকে কিছুতে কামড়িয়েছে এবং জ্বালা-যন্ত্রনা করছে। এক র্পযায়ে বিছানার চাদর ও তোষক সরানোর সময় একটি বিষধর সাপ দেখা যায়। পরে সাপের ছবিসহ তাকে রাত ৩ টার দিকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে আনা হয়। রাত সাড়ে ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এ্যানির মৃত্যু হয়েছে। এব্যাপারে নড়াইল আধুনিক সদর হাসপাতালরে র্কতব্যরত চিকিৎিসক অলোক কুমার বাগচী বলেন,এ্যানি রায়কে হাসপাতালে আনতে অনেক দেরি হয়ে গেছে। আমরা এন্টি ভেনমসহ সমস্ত চেষ্টা করে তাকে বাঁচাতে পারেনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়