৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নড়াইলে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের সদর উপজেলার বাঁশভিটা গ্রামে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পিয়ালী অধিকারী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। পিয়ালী অধিকারী নড়াইল সদরের মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের বিরেন অধিকারীর মেয়ে। পিয়ালীর বাবা বিরেন অধিকারী জানান,সোমবার বিকালে পিয়ালী বাড়ি থেকে ৫ কিঃমিঃ দূরে নড়াইল শহরে এসে প্রাইভেট পড়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাঁশভিটা এলাকায় গেলে তার কামিজের কাপড় ইজিবাইকের মোটরের সাথে জড়িয়ে গেলে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন পিয়ালীকে উদ্বার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম পিয়ালী অধিকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়