নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোলে একটি মাছের ঘের থেকে ওই ঘেরের পাহারাদার এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে বেনাপোলের ‘চাত্রের বিল’এলাকার একটি মাছের ঘের থেকে ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। নিহত ওই যুবক অহিদুল ইসলাম (৩৫) বেনাপোলের ছোটআঁচড়া পূর্বপাড়ার নিছার আলী খোকনের ছেলে।তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।ওসি রাসেল মিয়া বলেন,ঘেরের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে অহিদুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। থানায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।
