ঝিকরগাছা সংবাদদাতা
ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নে ৫সদস্য ও শংকরপুর ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ঠ কৃষকদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাঁকড়া ইউনিয়নের নবগঠিত কমিটিতে রবিউল ইসলামকে আহবায়ক ও লিয়াকত আলীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিকে শফিকুল ইসলামকে সিনিয়র যুগ্ম-আহবায়ক এবং ফজলুর রহমান ও ফজলু মিয়াকে যুগ্ম-আহবায়ক করা হয়েছে। অপরদিকে শংকরপুর ইউনিয়নে আনিছুর রহমানকে আহবায়ক ও সুমন হোসেনকে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন, রইজার রহমান, তাজ আলী। এছাড়া ২৬ জনকে আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) নবনির্বাচিত বাঁকড়া ও শংকরপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন, ঝিকরগাছা উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান।

