৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ার মধুমতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ার উপজেলার শিয়রবর হাটের পশ্চিম পাড়ে মধুমতি নদীতে উৎসবমুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুন্ঠিত হয়। মঙ্গলবার বিকালে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন, স্থানীয় ইউপি সদস্য আনিচুর রহমান ধলু। পরে মধুমতি নদীর রামকান্তপুর থেকে শিয়রবর হাট পর্যন্ত ২ কিলোমিটার নৌকা বাইচ প্রতিযোগিতায় স্থানীয় ও পার্শ্ববর্তী জেলা থেকে আসা ৪ টি নৌকা অংশ গ্রহন করে। বাইচের নৌকার মাঝি-মাল্লাদের সারি গান, ঢাক-ঢোলের শব্দ, বাঁশির সুর ও কাঁসা-পিতলের ঘন্টা বাজানোর ঝংকার এবং হেইয়্যা হেইয়্যা হর্ষধ্বনি নৌকা বাইচ দেখতে আসা দর্শকদের বাড়তি আনন্দ দেয়। এলাকার বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষ ও শিশু মধুমতি নদীর দুই পাড়ে দাঁড়িয়ে, গাছপালার ডালে এবং বাসা-বাড়ির ছাদে বসে এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। এ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসা জেলার পার্শ্ববর্তী মাগুরা, গোপালগঞ্জ, এবং নড়াইলের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মিলন মেলায় মধুমতি নদীর দুই পাড় উৎসবের নগরীতে পরিণত হয়। এসময় উপস্থিত থেকে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন,শালনগর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) মোঃ কামাল হোসেন, ওবায়দুর রহমান, মোঃ ওবায়েদ মোল্যা, মোঃ জিরু আহম্মদ , মোঃ রিজাউল করিম, মোঃ ডাবলু শেখ, সেলিম শিকদার প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়