৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

নড়াইল সংবাদদাতা
নড়াইল জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করেছে। ৩০ টি হারানো মোবাইল ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয় ৮০,০০০/- টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে উদ্ধারকৃত ফোন ও টাকা নড়াইলের পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের কাছে করেন। এসময় হারানো মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ¬ুত হয়ে পড়েন। ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশ তাদের মোবাইল ও টাকা উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা মোবাইল ও টাকা খোয়া গেলে নিকটস্থ থানায় জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্বার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মীর শরিফুল হক, ডিআইও(১) জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ছাব্বিরুল আলম সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়