৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলায় অ্যাওসেডের আয়োজনে মানববন্ধন

শামীম হাসান সুজন, শরণখোলা
আমরা ঋণ চাইনা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিপূরণের অর্থ চাই। এই প্রতিপাদ্যে শরণখোলা উপজেলায় অ্যাওসেডের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজারবাইজানের রাজধানী বাকুতে বসেছে বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলনের ২৯ তম সংস্করণ। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে বিশ্ব শান্তি ও জলবায়ু সহনশীলতা অর্জনে আন্তর্জাতিক অঙ্গীকার সুসংহত করা। এই আহব্বানের সাথে সংহতি রেখে মাল্টিএক্টর প্ল্যাটফর্ম এবং ক্লাইমেট জাস্টিস ফোরাম শরণখোলা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে ব্যক্তিগণ বাংলাদেশসহ জলবায়ু থাকা দেশসমূহের অন্য জনগোষ্ঠীর জন্য জলবায়ু তহবিলের অর্থের ন্যায্য হিসাব প্রাপ্তি নিশ্চিত করণ এবং সর্বোপরি বিশ্বের প্রধান গ্রীন হাউজ গ্যাস নির্গমনকারী শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা ১.৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানায়। মানববন্ধনে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই ড.মাসুম বিল্লাহ ডি এন কারিগরি কলেজের শিক্ষক মোঃ শামীম হাসান সুজন অ্যাওসেডের ফিল্ড অফিসার লাবণ্য হালদার লার্নিং এন্ড এ্যাডভোকেসি অফিসার বাহালুল আলম ম্যাপ এর শরণখোলা উপজেলা কমিটির আহ্বায়ক জনাব ওয়াদুদ আকন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়