আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বৃহস্পতি, সর্বগ্রাসী গ্রহ রাহু ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। ঘুষ উৎকোচসহ সব ধরনের অনুচিত কাজবাজ থেকে বিরত থাকুন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। নতুন মুখের আগমন ঘটতে পারে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। চোর চিটিংবাজদের দৌরাত্ম্য বাড়বে। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। মন ধর্মের প্রতি ঝুঁকবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। শ্রমিক-কর্মচারীদের মন জুগিয়ে চলুন। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতাপ্রাপ্ত হবেন। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। শত্রুও বিরোধী পক্ষ পিছু হটতে বাধ্য হবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
অংশীদারি ব্যবসাবাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন। মন সংগীতের প্রতি ঝুঁকবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধানে থাকুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। প্রেমী যুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। ভাইবোনদের সঙ্গে মতানৈক্য তৈরি হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দীর্ঘদিনের ধারকর্জ ঋণ মুক্ত করবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। দুরারোগ্যে ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। দ্রুত গতির বাহন বর্জন করুন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্জন আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতি সাধন করবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। বয়স্কলোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ব্যবসাবাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পাবে। ভাঙাপ্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। ধারকর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। আত্মীয়স্বজনদের সঙ্গে শখ্য গড়ে উঠবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে যাবে।

