রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা জামায়াতে আমির মাওঃ কাজী হাদিউজ্জামান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, লোহাগড়া প্রেস ক্লাবের আহবায়ক সরদার সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক মারুফ সামদানি, খায়রুল ইসলাম, রইচ উদ্দিন টিপু, রেজাউল করিম, কাজী ইমরান প্রমুখ। সভায় লোহাগড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলা ও পৌর শহরের বিভিন্ন অনিয়ম ও সমস্যার কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ সকল অনিয়ম ও সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সভায় জানান।

