৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রেজাউল করিম, লোহাগড়া
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এপিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ইসকন নিষিদ্ধের দাবীতে নড়াইলের লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সংগ্রামী মুসলিম জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ, লোহাগড়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা শাফায়াত হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আরিফুজ্জামান হিলালী, হাফেজ মোহাম্মদ শরিফুল ইসলাম, শাহীন আহমেদ প্রমুখ। বক্তারা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার এবং ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান। তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়