১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ব্যবসায়ীর চোখ উপড়ানোর মামলা: ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর ডেমরা এলাকায় রাজীবুল আলম নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে দুই চোখ উপড়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১ ডিসেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেকের ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাভোগ করতে হবে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বিজয় ওরফে শামীম আহম্মেদ, দ্বীন ইসলাম, মো. ইকবাল, নাছু ওরফে নাসির উদ্দিন ও রাজিব ওরফে মোটা রাজিব। এছাড়াও মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার জনকে বেকসুর খালাস দেন আদালত। খালাস প্রাপ্ত ব্যক্তিরা হলেন, রিপন, রাশেদ, তপন ও রাসেল ওরফে রোসেল ওরফে মমিতুর রহমান। এদিকে আসামি রাশেদ, রিপন ও ইকবাল আদালতে হাজিরা দিলেও রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন না। মামলায় জামিনে থাকা অন্যান্য আসামিরাও অনুপস্থিত ছিলেন। মামলার প্রধান আসামি রুবেল ২০১০ সালের ১৬ মার্চ র‍্যাবের ক্রসফায়ারে নিহত হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালের ২৭ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে রিকশাযোগে ভিকটিম রাজীবুল আলম ডেমরায় বোর্ড মিল এলাকা থেকে বাসার উদ্দেশ্য রওনা হন। পথিমধ্যে আসামিরা রিকশা আটকিয়ে রাজীবুলকে একটি ফাঁকা প্লট নিয়ে যায়। এরপর তার হাত পা বেঁধে ইট দিয়ে মাথায় আঘাত করে, ধারালো অস্ত্র দিয়ে দুই চোখ উপড়ে ফেলে। এই ঘটনায় পরের দিন রাজীবুলের বাবা শাহ আলম বাদী হয়ে ডেমরা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন করেন। মামলাটি তদন্ত করে ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর ডেমরা থানার পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী ১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ২০১১ সালের ১২ ডিসেম্বর ৯ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।মামলাটি বিচার চলাকালীন সময়ে ২৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়