৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরায় শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম জাফরুল আলম বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার জাহাজঘাটা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এ কে এম জাফরুল আলম বাবু শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের এসএম জালাল উদ্দীনের ছেলে ও কালিগঞ্জ রোকেয়া মুনছুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, শ্যামনগর থানায় দায়ের করা দোকান ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলার পলাতক আসামি এ কে এম জাফরুল আলম বাবু উপজেলার জাহাজঘাটা এলাকায় অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় জাহাজঘাটা ব্রিজের কাছে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও দোকান ভাঙচুরের মালামাল উদ্ধার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়