আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বৃহস্পতি, গ্রহপিতা রবি ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ক্যারিয়ার ব্যবসা ও অর্থ ভাগ্য চমকাবে। পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। ধর্ম প্রচার ও প্রসারে মন আকৃষ্ট থাকবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
শ্রমিক কর্মচারী ওপর তীক্ষè নজর রাখুন। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
গৃহবাড়িতে আসবাবপত্রের পশরা সাজবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার ও প্রাপ্ত হবেন।
মিথুন [২১ মে-২০ জুন]
সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। কর্মে অমনোযোগ, ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। গৃহবাড়িও যানবাহন বদলের জন্য দিনটি স্মরণীয় থাকবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কন্যা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। রাগ জেদ হটকারী সিদ্ধান্ত ঘাতক বলে প্রমাণিত হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
ব্যাংক ব্যালেন্স ফুলেফেঁপে উঠবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের পথ খুলবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
নিত্যনতুন স্বপ্ন পূরণের পথ খুলবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। ঝটকা উপার্জনের পথ খুলবে। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
হারানো বুকের ধন বুকে ফিরবে। ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
কোনো না কোনো বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। শিক্ষার্থীরা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে লাইফ বদলাবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। শিক্ষার্থীরা মৌজমস্তিতে কাটাবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম বাস্তবায়িত হবে। ভাগ্যলক্ষ্মী আপনার দ্বারে এসে টোক্কা মারবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে।

