৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি ধনু রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বৃহস্পতি, সর্বগ্রাসী গ্রহ রাহু ও দৈত্যকুল গুরু শুক্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দুর্নাম বদনাম এড়াতে অনুচিত কাজবাজ বর্জন করুন। সহযোগী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। মন সুর সংগীতের প্রতি আকৃষ্ট থাকবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
অংশীদারদের সঙ্গে মতানৈক্য চলবে। ব্যবসায় মন্দা চলবে। আর্থিক দৈন্যদশা জেঁকে বসবে। দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। নেশা মদ্য ঘুষসহ দুনম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। দূর থেকে শুভ সংবাদ আসবে। সাধন ভজনে সিদ্ধি লাভ হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য চমকে দেবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। ধার কর্জ ঋণ মুক্ত হবেন।
মিথুন [২১ মে-২০ জুন]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শত্রুরা পরাস্ত হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
হাতে থাকা সব কাজই সম্পন্ন হবে। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে। পিতামাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। প্রেম রোমান্স বিনোদন মাইলফলক হয়ে থাকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
আয় বুঝে ব্যয় করুন নয়তো সঞ্চয়ে হাত পড়বে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। নেশা মদ্য জুয়ার প্রতি মন আকৃষ্ট থাকবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
বিবাহযোগ্যদের মুখে হাসির ঝলক ফুটবে। শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। নিত্যনতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। ভয় লজ্জা দুর্বলতা দূর হবে। আগুন বিদ্যুৎ ও দ্বিচক্রযান বর্জন করুন। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব ও প্রেম প্রসঙ্গে আকৃষ্ট থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
সঞ্চয়ের গ্রাফ চাঙা হবে। কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। আর্থিক দৈন্যদশা কাটবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে। অংশীদারি ব্যবসা আলাদা করার উপক্রম তৈরি হবে। অর্থ কড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। দুর্জনেরা আত্মীয় বেশে ক্ষতিসাধন করবে। মালিক-ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
ভাইবোনদের সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। সন্তানদের সাফল্য গৌরবান্বিত করবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। গৃহবাড়ি আত্মীয় সমাগমে মুখর হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়